সৌদি - পৃষ্ঠা 15

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান (ইকনা): দীর্ঘ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বাস্তুহারা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে বর্তমানে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে মারাত্মক মানবিক সংকটে আছে।
সংবাদ: 2611625   প্রকাশের তারিখ : 2020/10/12

তেহরান (ইকনা): সৌদি আরবের শাসকরা ঐতিহাসিকভাবেই ছিল ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের যে আচরণ করে তার সমালোচক। কিন্তু তারাই কি শেষ পর্যন্ত দেশটিকে স্বীকৃতি দেবার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে? দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডে তেমনটাই মনে হচ্ছে। এ নিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদ: 2611620   প্রকাশের তারিখ : 2020/10/11

তেহরান (ইকনা): জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। রিয়াদ যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দেয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংবাদ: 2611614   প্রকাশের তারিখ : 2020/10/10

তেহরান (ইকনা): করোনার মহামারীর শুরু থেকেই পবিত্র কাবা ঘরের জিয়ারত বন্ধ ছিল। তবে দীর্ঘ সাত মাস পর ৩০ শতাংশ জায়েরদের নিয়ে আধ্যাত্মিক রীতিতে ওমরা শুরু হয়েছে। এই পর্যায়ে, দৈনিক সৌদি আরবের ৬ হাজার নাগরিক ওমরাহ আদায় করতে পারবেন।
সংবাদ: 2611591   প্রকাশের তারিখ : 2020/10/05

তেহরান (ইকনা): সৌদি আরব পবিত্র ওমরা পালনের জন্য আগামীকাল রবিবার থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে।
সংবাদ: 2611581   প্রকাশের তারিখ : 2020/10/04

তেহরান (ইকনা): বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।
সংবাদ: 2611565   প্রকাশের তারিখ : 2020/10/01

তেহরান (ইকনা): প্রাণঘা'তী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়নি এ সুযোগ। প্রথম পর্যায়ে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করেছে।
সংবাদ: 2611537   প্রকাশের তারিখ : 2020/09/26

তেহরান (ইকনা): করোনাভাই’রাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামি ৪ অক্টোবর থেকে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ। স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম এবং রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী খুলে দেয়া হবে। গতকাল মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।
সংবাদ: 2611526   প্রকাশের তারিখ : 2020/09/24

তেহরান (ইকনা): করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শ'র্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুম'তি পাবেন। এরপর ধী'রে ধী'রে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। খবর সৌদি গেজেট'র।
সংবাদ: 2611504   প্রকাশের তারিখ : 2020/09/20

তেহরান (ইকনা): জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে পাশ্চাত্যের ২৯টি দেশ মানবাধিকার ল'ঙ্ঘনের জন্য সৌদি আরবের ক'ঠোর সমালোচনা করেছে। এছাড়া, প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হ'ত্যার সঙ্গে সৌদি আরবে যেসব নাগরিক জ'ড়িত তাদেরকে শা'স্তির আওতায় আনার দা'বি জানিয়েছেন এসব দেশ।
সংবাদ: 2611487   প্রকাশের তারিখ : 2020/09/17

তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার বাহরাইন তার আকাশসীমা উন্মুক্ত করে দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পর পর মানামা এই সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ: 2611466   প্রকাশের তারিখ : 2020/09/12

তেহরান (ইকনা): সানার গভর্নর ঘোষণা করেছেন যে সৌদি জোটের যোদ্ধারা সামরিক ইঞ্জিনিয়ারিং বিভাগসহ ইয়েমেনের রাজধানীতে বেশ কয়েকবার বোমাবর্ষণ করেছে।
সংবাদ: 2611464   প্রকাশের তারিখ : 2020/09/12

তেহরান (ইকনা): আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবকাশে চতুর্পক্ষীয় আরব কমিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে। বুধবার অনুষ্ঠিত ওই অনলাইন বৈঠকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানানোর কথা থাকলেও তা করতে ব্যর্থ হয় আরব দেশগুলো।
সংবাদ: 2611456   প্রকাশের তারিখ : 2020/09/11

তেহরান (ইকনা): দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে। ‘হিউম্যান রাইটস সেন্টার’ নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে।
সংবাদ: 2611446   প্রকাশের তারিখ : 2020/09/09

তেহরান (ইকনা): সৌদি আরবের রাফাহ প্রদেশে অনুষ্ঠিত ভার্চুয়াল কুরআনিক কোর্সে ৭০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।
সংবাদ: 2611442   প্রকাশের তারিখ : 2020/09/08

তেহরান (ইকনা): সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। এ রায়ে মামলার আট আসামিরই দণ্ড কমানো হয়েছে।
সংবাদ: 2611435   প্রকাশের তারিখ : 2020/09/07

তেহরান (ইকনা): পবিত্র কাবা শরিফ গতকাল বৃহস্পতিবার ধুয়ে পরিষ্কার করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের জিম্মাদার সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে কাবা শরিফ ধোয়ার কাজে নেতৃত্ব দেন মক্কার আমির যুবরাজ খালিদ আল ফয়সাল।
সংবাদ: 2611421   প্রকাশের তারিখ : 2020/09/04

তেহরান (ইকনা): আরব আমিরাতে আসার সময় ইসরায়েলি বিমানকে নিজেদের আকাশ পথ ব্যবহার করতে দেয়ার যে খবর বেরিয়েছিল, কুয়েত তা প্র'ত্যাখ্যা'ন করেছে। কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তি'হীন। ইসরাইলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত।
সংবাদ: 2611419   প্রকাশের তারিখ : 2020/09/04

তেহরান (ইকনা): নিয়ম অনুযায়ী প্রতি বছর দুই বার কাবা শরীফ পরিষ্কার পরি'চ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। সে হিসেবে বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা ধৌত করা হবে।
সংবাদ: 2611415   প্রকাশের তারিখ : 2020/09/03

তেহরান (ইকনা): ইসরাইলকে নিয়মিতভাবে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। বুধবার সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দেশটি ইসরাইলের বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে।
সংবাদ: 2611414   প্রকাশের তারিখ : 2020/09/02