IQNA

ইরানি প্রেসিডেন্টের উপস্থিতিতে;

২৭তম আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের উদ্বোধন

22:18 - January 17, 2014
সংবাদ: 1360022
আন্তর্জাতিক বিভাগ : ২৭তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি উদ্বোধন হয়েছে।

 

 

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২৭তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন আজ ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান রুহানী’র উপস্থিতিতে ৫৮টি দেশের ৩৮০ এর অধিক অতিথির উপস্থিতিতে তেহরানে শুরু হয়েছে।

মুসলিম বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদ ও ব্যক্তিত্বরা ছাড়াও ইরানের ১ হাজারের অধিক শিয়া ও সুন্নি আলেম এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

মূল সম্মেলনের অবকাশে ৬টি সভা অনুষ্ঠিত হবে। এতে মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়সহ মুসলমানদের ঐক্যের বিষয় পর্যালোচনা করা হবে।

এছাড়া এ সম্মেলনে মুসলিম বিশ্বে ঐক্য বিষয়ে প্রকাশিত কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে এবং ইসলামি ঐক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৩ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, এ সম্মেলন আজ শুক্রবার (১৭ই জানুয়ারী) ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে এবং আগামী রোববার (১৯শে জানুয়ারী) পর্যন্ত অব্যাহত থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারীগণ ইসলামি বিপ্লবের মহান নেতার সাথেও সাক্ষাত করবেন।#1359709

captcha