শহীদ ও আত্মোৎসর্গকারী বিষয়ে ফাউন্ডেশনের একজন কোরআন বিশেষজ্ঞ জালাল গারশাসবি ইক্বনাকে বলেছেন যে অংশগ্রহনকারীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করবে, যেমন তেলাওয়াত, হেফজ, ব্যাখ্যা ও কোরআনী ধ্যান ধারণার বিষয়ে।
তিনি বলেন, যুদ্ধাহত ও পঙ্গু সৈনিকদের এবং যুদ্ধবন্দী ছিলেন কিন্তু এখন মুক্ত এমন সৈনিকেরা ও তাদের স্ত্রী ও সন্তানরা এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
শহীদ ও আত্মোৎসর্গকারীদের পরিবারে কোরআনী তৎপরতা ও সংস্কৃতির চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে শহীদ ও আত্মোৎসর্গকারীদের ফাউন্ডেশন এই অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মূল্যবান পুরস্কার দিতে যাচ্ছেন।
প্রাদেশিক কোরআনের শিক্ষক ও ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় বিচারক থাকবেন এবং বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।