IQNA

ইস্তাম্বুলে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

6:38 - November 17, 2009
সংবাদ: 1850141
তুরস্কের কুরআন এসোসিয়েশন গত ১৪ই নভেম্বর ইস্তাম্বুলে প্রাদেশিক পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করে।
টাইমতুর্ক পত্রিকা জানায়, ইস্তাম্বুল প্রদেশের বিভিন্ন স্থান থেকে ২২০ জন ক্বারী এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মারমারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগে। প্রতিযোগীদের মধ্য থেকে আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ ক্বারী নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- বিশ্ববিদ্যারয়ের ধর্মতত্ত্ব বিভাগের বিজ্ঞান বোর্ডের সদস্য হাসান আকসয়, কুরআন শিক্ষক ইবরাহিম সাবদার এবং প্রখ্যাত আলেম ও আইয়ুব সুলতান মসজিদের ইমাম মতিন সাকার।
প্রাদেশিক প্রতিযোগিতা শেষে আগামী মাসে আঞ্চলিক প্রতিযোগিতা হবে।# 493401
captcha