ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: যামযামে’র এবারে সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে; ছোট গল্প, বিনোদনমূলক লেখা, কবিতা, বিভিন্ন প্রবন্ধ (ধর্ম, ইলমি ও ক্রীড়া ভিত্তিক) ক্রস ওয়ার্ড পাজেল, রান্নার রেসিপি ইত্যাদি।
এছাড়া হযরত ইমাম রেজা (আ.), ইমাম হাসান আসকারী (আ.) এর জীবনি, ‘মহানবী (স.) এর হিজরত ইসলামি সভ্যতার সূচনা’, খাজা নাসিরুদ্দীন তুসী পরিচিতি ইত্যাদি প্রবন্ধও এতে স্থান পেয়েছে। ইংরেজী ভাষাভাষি নব যুবকদের জন্য যামযামের এবারের সংখ্যা প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ইউজারগণ www.zamzam.mag.com এ ঠিকানা হতে উক্ত সংখ্যার pdf ফাইলটি সংগ্রহ করতে পারবেন।#767888