Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্কিনবিরোধী এ সকল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে চলচ্চিত্রটি নিষিদ্ধ করে নির্মাতার ফাঁসির দাবি করা হয়। উত্তেজিত জনতা ওবামা ও চলচ্চিত্র নির্মাতা স্যাম বাসিলের কুশপুত্তলিকা দাহ করে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান।
ফরিদপুর ব্যুরো : মাওলানা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, কাজী বদরুজ্জামান বদু, আবু আলম রেজা, আবদুল হাই মোল্যা, মোঃ তোহিদুর রহমান মিঠু, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম ভাষানী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আঃ লতিফ, মাওলানা আফতাবউদ্দিন, মাওলানা রেজাউল করিম, মোঃ সোহেল মোল্যা প্রমুখ।
শরীয়তপুর : মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাওলানা কামরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের, মাওলানা আবু বকর, হাফেজ কামাল হোসেন, মুফতি আবদুর রাজ্জাক, জানে আলম মুন্সি, মুফতি শফিউল্লাহ, মাওলানা আবদুল বাতেন, মাওলানা হেফজুর রহমান, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
ভোলা : সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুস সাত্তার, আবুল বাশার, বাকের খান, মোঃ আলমগীর, আজাদ কিবরিয়া, শেখ ফরিদ, মোঃ নাছির প্রমুখ।
মৌলভীবাজার : মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি হাবিবুর রহমান, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা শাহ মাসুকুর রশীদ, আল্লামা আবদুল বারী ধর্মপুরী, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইব্রাহীম আলী, মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা আহমদ বিলাল, মাওলানা শামসুল হক, মাওলানা বদরুদ্দিন আহমদ, মাওলানা মোসলেহ উদ্দিন রাজু প্রমুখ।
দুমকি : আলোচনা সভায় বক্তৃতা করেন মাওলানা আবুল বাসার, মোঃ নাসির উদ্দিন, মাওলানা মোঃ আবুল হাসেম, মোঃ আবদুল হাই সিদ্দিকী, আবদুল হালিম মোল্লা, ডা. সিরাজুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, হাফেজ মোঃ ফিরোজ আলম প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) : সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, শাহ মোঃ রহমত উল্লাহ, ইমাম মাওলানা আবদুল হালিম, মাওলানা মুস্তাকিম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, শামছুল ইসলাম প্রমুখ।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : সভায় সভাপতিত্ব করেন মোবাবর আলী মৃধা। বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম, মাওলানা নাজমুল হুদা ও মাওলানা আনসারুল্লাহ প্রমুখ।
নবীগঞ্জ : আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর, সিট ফরিদপুর, ফরিদপুর, নোয়াহাটি গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ইউপি চেয়ারম্যান ছালিক মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এমএ আহমদ আজাদ, সুলতান মাহমুদ, মাহমুদ বখত চৌধুরী প্রমুখ।