IQNA

আমেরিকায় পিউ রিসার্চ সেন্টার:

বিশ্বে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম

22:44 - January 01, 2016
সংবাদ: 2600009
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ ইতিহাসের প্রথম বারের মত মুসলমানেরা খৃষ্টানদের ছাড়িয়ে যাবে ।

বার্তা সংস্থা ইকনা: বর্তমানে বিশ্বে খৃষ্টান ধর্মের অনুসারীদের সংখ্যা সবচেয়ে অধিক। যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ।
আমেরিকায় পিউ রিসার্চ সেন্টার গবেষণা অনুযায়ী, বিশ্বে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ জনগণই ইসলাম ধর্মের অনুসারী হবে।
২০১০ সালে মুসলমানের সংখ্যা ২৩ শতাংশ ছিল এবং আগামী ২০৫০ সালে মধ্যে খৃষ্টান এবং মুসলমানের সংখ্যা সমান সমান হবে।
পিউ রিসার্চ সেন্টার এ প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, যদি মুসলমানের সংখ্যার বৃদ্ধির হার এভাবে চলতে থাকে তাহলে ২০৭০ সালে মধ্যে খৃষ্টানদের তুলনায় মুসলমানের সংখ্যা অধিক হবে।
খৃষ্টানদের তুলনায় মুসলমানদের সংখ্যা অধিক হওয়ার অর্থ এই নয় যে, খৃষ্টানদের বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। বরং মুসলমানের সংখ্যার বৃদ্ধির হারের তুলনায় খৃষ্টানের সংখ্যার বৃদ্ধির হার কম।
২০৫০ সালের মধ্যে খৃষ্টানদের সংখ্যা ২.১ বিলিয়ন থেকে ২.৯ বিলিয়নে পৌঁছাবে এবং মুসলমানদের সংখ্যা ১.৬ বিলিয়ন থেকে ২.৮ বিলিয়নে পৌঁছাবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আমেরিকায় অ-একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ২০৫০ সালের মধ্যে এদের সংখ্যা হ্রাস পাবে।
3470273

captcha