IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৪৫ প্রতিনিধি উপস্থিতি থাকবে

16:16 - January 03, 2016
সংবাদ: 2600038
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ ও তেলাওয়াত বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪৫ জন প্রতিনিধি উপস্থিত থাকবে।

বার্তা সংস্থা ইকনা: মিশরে আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে: ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ ও তেলাওয়াত বিভাগে অংশগ্রহণ করার জন্য এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪৫ জন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন।

এ বিবৃতিতে উল্লেখ করেছে, ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ ও তেলাওয়াত বিভাগ এবং বিচারক মণ্ডলীর বোর্ডে অংশগ্রহণ করার জন্য এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪৫ জন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন।

উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মিশরের দক্ষিণাঞ্চলীয় সিনায় প্রদেশের শারমুশ শেইখশহরে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।

মোট চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বিভাগ শুধুমাত্র ২৫ বছরের কম বয়সী অংশগ্রহণকারীদের জন্য। প্রথম বিভাগে কোরানের বিজ্ঞানের বিষয়বস্তু ও তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ ও দ্বিতীয় বিভাগে যারা আরবিভাষী নয় তাদের জন্য তাজবিদ সহকারে ১৫ পারা কুরআন হেফজ।

২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় বিভাগ শুধুমাত্র ১২ বছরের কম বয়সী অংশগ্রহণকারীদের জন্য এবং এ বিভাগে সম্পূর্ণ কুরআন হেফজ।

এছাড়াও চতুর্থ বিভাগ শুধুমাত্র ২১ বছরের কম বয়সী প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের জন্য এবং এ বিভাগে ৩ পরা কুরআন হেফজের আলোকে অনুষ্ঠিত হবে

3463928

captcha