
দীর্ঘদিন যাবত তাজিকি সরকার পরক সংস্কৃতি ও চরমপন্থার মোকাবিলা করার অজুহাতে এধরণের কাজ করে আসছে।
এছাড়াও তাজিকি পুলিশ ইসলামি পোশাক নিয়ে গঠিত ১৬২টি দোকান বন্ধ করে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তাজিকিস্তানের যদি কোন ব্যক্তি দাড়ি বড় করে তাহলে জোরপূর্বক তাকে শেভ করতে বাধ্য করা হচ্ছে।
গত সম্পাতে তাজিক সংসদে আরবি নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা করে একটি নতুন আইন পাশ হয়েছে। এ সত্ত্বেও সেদেশে অধিকাংশ নবজাত শিশুদের ক্ষেত্রে ‘মুহাম্মাদ’ নামটি নির্বাচন করা হচ্ছে।
তাজিকিস্তানের সরকার সেদেশে রাজধানী দুশান্বে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ইসলামী পার্টি সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমোমলি রাহমোন ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে এবং ২০২০ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। নিজের ক্ষমতা বজায় কারার জন্য মুসলিম প্রধান দেশে ধর্মনিরপেক্ষতা প্রথা চালু করেছে।