IQNA

ওকলাহোমাতে পালিত হবে ‘মুসলিম ডে'

19:42 - January 29, 2016
সংবাদ: 2600195
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারি ওকলাহোমার কংগ্রেস ভবন দ্বিতীয়বারের মত পালিত হতে যাচ্ছে ‘মুসলিম ডে'।

বার্তা সংস্থা ইকনা : ওকলাহোমা প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক মুসলমান একদিন ব্যাপী আয়োজিত এ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এতে যুবকদের সামাজিক তৎপরতাসহ অন্যান্য বিভিন্ন শিক্ষণীয় কর্মশালা অনুষ্ঠিত হবে।

তুলসা শহরের ইসলামি কেন্দ্রের পেশ ইমাম কর্তৃক আন্তঃধর্ম বিষয়ক দোয়া পাঠের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি ঘটবে।

আইন প্রণয়নকারীদের সাথে মুসলিম সমাজের সংযোগ, সামাজিক বিভিন্ন কার্যক্রমে মুসলমানদের অংশগ্রহণের প্রসারসহ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

২০১৫ সালে ১৫০ জনের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবারের মত মুসলিম ডে পালিত হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলাম রিলেশান্সের ওকলাহোমা শাখার সিভিল রাইটস বিভাগের প্রধান ‘ভুরুনিকা লিজোর' জানিয়েছেন : নির্বাচনের সমসময়ে –বিশেষতঃ যখন ইসলামভীতি এবং ইসলাম বিরোধী বিদ্বেষ বেড়ে চলেছে- এটা অত্যন্ত গুরুত্ববহ যে, মুসলমানরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।

কেননা ইতিবাচক ও সক্রিয় তৎপরতা আমাদেরকে রাজনৈতিক দিক থেকে শক্তিশালী করতে পারে যাতে মুসলিম সোসাইটি ও সার্বিকভাবে যা কিছু আমাদের গোটা দেশকে প্রভাবিত করে সে বিষয়ে আলোচনা করতে পারি।#3471049

সূত্র : CAIR

captcha