আন্তর্জাতিক ডেস্ক: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসকৃত ইরানীদের ধর্মীয় বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে (১০ম মার্চে) শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান ১২ই মার্চ পর্যন্ত
অব্যাহত থাকবে। প্রতিদিন মাগরিবের নামাজের পর স্থানীয় সময় ২২টায় শুরু হবে।
মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে উক্ত শোকানুষ্ঠান
অনুষ্ঠিত হবে। শোকানুষ্ঠানে আহলে বাইতের (আ.) সকল ভক্তদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ
জানানো হয়েছে।