IQNA

সিঙ্গাপুরে জাতীয় কুরআন প্রতিযোগিতা

21:32 - March 26, 2016
সংবাদ: 2600509
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে আগামী সপ্তাহে জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: সিঙ্গাপুরের দারুল আমান মসজিদে আগামী শনিবার ও রবিবার (২ ও ৩য় মে) জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উক্ত জাতীয় প্রতিযোগিতা ৩ শ্রেণীর অংশগ্রহণকারীরা তথা ৭ থেকে ১২ বছর, ১৩ থেকে ১৮ বছর এবং ১৯ থেকে ২৫ বছরের অংশগ্রহণকারীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। অংশগ্রহণকারীরা তিলাওয়াত ও হেফজ বিভাগে পবিত্র কুরআনের প্রথম অথবা শেষ দশ পারা মধ্যে প্রতিযোগিতা করবেন।

নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের রবিবার যোহরের নামাজের পর মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।

জাতীয় কুরআন প্রতিযোগিতার মূল্য উদ্দেশ্য হচ্ছে, জনসাধারণের মধ্যে কুরআনের প্রতিভা প্রকাশ, কুরআন তেলাওয়াত ও হেফজ সংস্কৃতির বিস্তার এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সিঙ্গাপুরের প্রতিনিধি নির্বাচন করা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুরের আয়তন ৭০০ বর্গ কিলোমিটার। মালয় উপদ্বীপের দক্ষিণে সিঙ্গাপুর অবস্থিত। সেদেশের রাজধানী সিঙ্গাপুর। দেশটির মোট জনসংখ্যার প্রয় ১৫ শতাংশ মুসলমান।

iqna


captcha