
Kampala.icro ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: উগান্ডার রেডিও বেলালে’র পরিচালক কাম্পালায় অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলরের সাথে সাক্ষাতে বলেছেন, এ চ্যানেলের ধর্ম বিষয়ক অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পবিত্র কুরআন শিক্ষা, ইসলাম ধর্ম প্রচার ও ধর্মীয় বিষয়াদির পর্যালোচনা ইত্যাদি।
উগান্ডায় নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর আলী বাখতিয়ারি রেডিও বেলালে’র স্টুডিও পরিদর্শন করেছেন। এ সময় তিনি এ চ্যানেলের পরিচালক মুসা মুগারভা’র সাথে পারস্পারিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
মুসা মুগারভা বলেন: রেডিও বেলাল একটি ইসলামি চ্যানেল এবং ১০ বছর ধরে এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এ চ্যানেলটি উগান্ডার পূর্ব, পশ্চিম, মধ্য এবং দক্ষিন অঞ্চলসহ সারা দেশ থেকে শ্রবণযোগ্য। এ কারণেই এর জনপ্রিয়তা অনেক বেশী।
কালচারাল কাউন্সেলর রেডিও বেলালের স্টুডিও পরিদর্শনে আনন্দ প্রকাশ করে ইরানের রেডিও-টিভি চ্যানেলের উপর একটি পরিচিতি তুলে ধরেন।#3498440