IQNA

আমেরিকায় মহিলাদের জন্য প্রথম মসজিদের উদ্বোধন

10:33 - February 02, 2015
সংবাদ: 2797193
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার লস এঞ্জেলেসে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মহিলাদের জন্য প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: চীন, চিলি এবং ভারতে মহিলাদের জন্য মসজিদ রয়েছে এবং আমেরিকার নারীদের জন্য প্রথমবারের মত এ মসজিদ নির্মাণ করা হয়েছে।
উক্ত মসজিদটি মুসলিম নারীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নির্মাণ করা হয়েছে।
পাসাডিনা শহরের হার্টের ডাক্তার ইয়াসমিন রোজ বলেন: এ মসজিদে মুসলিম মহিলারা অধীক স্বাধীনতা উপলব্ধি করতে পারবে।
আমেরিকায় প্রায় দুই তৃতীয়াংশ মসজিদে মহিলা ও পুরুষদের নামাজ আদায়ের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে এবং কিছু মসজিদে মহিলাদের সুবিধার জন্য কোন নির্দিষ্ট স্থান নেই। অনেক ক্ষেত্রে ধর্মীয় প্রশ্নের সমাধানের জন্য মসজিদের ইমামের নিকট মুসলিম নারীদের পৌছাতে সমস্যা হয়।
তবে এ মসজিদের মহিলা মোয়াজ্জেম এবং মহিলা খতিব রয়েছে এবং এর ফলে মহিলাদের বিভিন্ন প্রশ্ন ও মাসআলা মাসায়েলর কোন সমস্যার সম্মূখীন হতে হবে না।
2793870

captcha