IQNA

ওমানে বধিরদের জন্য কুরআন হেফজ কোর্স

23:25 - February 25, 2015
সংবাদ: 2897143
আন্তর্জাতিক বিভাগ: ওমানের ‘আল বুরাইমী’ প্রদেশের বধির ইনস্টিটিউটের সহযোগিতায় সেদেশের ‘মুয়াজ বিন জাবিল ’কুরআন হেফজ স্কুলের পক্ষ থেকে উক্ত ইনস্টিটিউটের বধির শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন হেফজ প্রশিক্ষণ কোর্স বধিরদের কুরআনের সাথে পরিচয়, কুরআনের সাথে ভালোবাসা বৃদ্ধি এবং কুরআন শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সপ্তাহে দু’দিন করে অনুষ্ঠিত হবে।
এছাড়াও তাদেরকে পবিত্র কুরআনের উসুল, ইসলামী আহকাম, ইসলামী সংস্কৃতি ও শিষ্টাচার এবং নবীর সুন্নতের সাথে পরিচয় করানোর উদ্দেশ্য এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আর্রোয়ামি প্রদেশের প্রতিনিধি রাশিদ বিন আহমেদ আল শামসী’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিদ বিন আহমেদ আল শামসী উপস্থিত ‘আল বুরাইমী’ প্রদেশের বধির ইনস্টিটিউটের কর্মকর্তাগণ, বধির শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে সম্মাননা প্রদর্শন করেন।
2894773

captcha