IQNA

করোনায় হারিয়েছে ৩৩ কোটি বছর আয়ুষ্কাল

0:05 - May 21, 2023
সংবাদ: 3473784
তেহরান (ইকনা): করোনাভাইরাস মহামারির প্রথম দুই বছরে সারা বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এতে সামষ্টিক জীবন আয়ুষ্কাল প্রায় ৩৩ কোটি ৭০ লাখ বছর কমে গেছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আন্তর্জাতিক বার্ষিক পরিসংখ্যান সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডাব্লিউএইচও বলছে, প্রতিবেদনটি তৈরি করা হয়েছে করোনা মহামারির ২০২২ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে।
 
ওই প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যুঝুঁকি বাড়ছে হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতেও। ডাব্লিউএইচওর প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে করোনাভাইরাস সরাসরি এবং পরবর্তী সময়ে মানুষের শরীরে বড় আকারে প্রভাব ফেলার কারণে কিভাবে লাখ লাখ মানুষের আয়ুষ্কাল কমে গেছে তার ওপর।
ডাব্লিউএইচওর পরিসংখ্যানে দেখা গেছে, শুধু দুই বছরে করোনার কারণে বিশ্বে ৩৩ কোটি ৬৮ লাখ বছর আয়ুষ্কাল হারিয়ে গেছে। করোনায় যাদের অকালমৃত্যু হয়েছে, তারা বেঁচে থাকলে মোট ৩৩ কোটি ৬৮ লাখ বছর আয়ুষ্কাল বেশি হতো।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান সামিরা আসমা বলেছেন, প্রতিজনের মৃত্যুর ক্ষেত্রে গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে। 
সূত্র : এএফপি
captcha