IQNA

কুরআন কি? / ৩২

একটি সমুদ্র যার গভীরতা সীমাহীন

9:24 - October 02, 2023
সংবাদ: 3474423
তেহরান (ইকনা): সাধারণত, যখন কোন চিন্তা, বিষয়বস্তু বা এমন কিছুর উল্লেখ করতে চায় যা অতিমাত্রায় এবং যার ভিরতে কোন খালি স্থান নেই, তখন সেই জিনিসটাকে সমুদ্রের সাথে তুলনা করা হয়। কুরআন সেই শব্দগুলির মধ্যে একটি। এর সীমাহীন গভীরতা এবং অপ্রাপ্য বিষয়বস্তুর কারণে  এই গুণের সাথে তুলনা করা হয়েছে। 
১৯৮তম খুতবায়, যা কুরআনের গুণাবলী সম্পর্কে ইমামের ব্যাপক উপদেশগুলির মধ্যে একটি, ইমাম আলী (আ.) কুরআনের একটি বৈশিষ্ট্যকে নিম্নরূপ উপস্থাপন করেছেন: وَ بَحرا لا یدرک قعره এটি এমন একটি সমুদ্র যার গভীরতা বোঝা যায় না। (নাজহুল বালাগা, ১৯৮ নম্বর খুতব)
ইমাম সাদিক (আ.) বলেন: আমি আল্লাহর নবী (সা.)-এর পুত্র এবং আল্লাহর কিতাব সম্পর্কে আমার জ্ঞান রয়েছে। কুরআনে, সৃষ্টির শুরুর সাথে সম্পর্কিত এবং শেষ বিচারের দিন পর্যন্ত যা থাকবে তা রয়েছে। কুরআনে আকাশ ও পৃথিবী, জান্নাত ও জাহান্নাম এবং অতীত ও বর্তমান সম্পর্কে তথ্য রয়েছে। এই বিষয়গুলো আমার কাছে এতটাই স্পষ্ট যে আমার হাতের তালুর মত জানি।
মজার বিষয় হল, অন্য একটি বর্ণনায়, ইমাম সাদিক (আ.) এই সমস্ত বিজ্ঞানের দলিল দিয়েছেন যা তার কাছে রয়েছে, ইমাম অন্য জায়গায় বলেছেন: নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে তা আমি জানি এবং জান্নাত ও জাহান্নামে কি আছে এবং কি হয়েছে এবং কি ঘটবে তাও আমি জানি। অতঃপর তিনি কিছু সময় চুপ থাকলেন এবং লক্ষ্য করলেন যে এই ভাষণটি শ্রোতাদের (বোঝার ক্ষেত্রে) উপর অত্যান্ত ভারী ছিল । অতঃপর তিনি বললেনঃ আমি এ সবই আল্লাহর কিতাব থেকে পেয়েছি। আল্লাহ বলেন: কুরআনে সবকিছু বর্ণনা করা হয়েছে।
এই হাদিসগুলোর পর এটা স্পষ্ট যে, ইমামগণ (আ.)-এর কুরআন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। তবে সাধারণ মানুষের চিন্তা-ভাবনা কুরআনকে স্বাধীনভাবে এবং সম্পূর্ণরূপে বুঝতে পারে না।
1. কুরআনের ফজিলত: 
কুরআনকে সমুদ্রের সাথে তুলনা করার জন্য আরেকটি দিক উল্লেখ করা যেতে পারে। সেটা হচ্ছে: সমুদ্রে যেমন রত্ন ও সুন্দর পাথরের খনি রয়েছে, তেমনি কুরআন সকল গুণ ও কল্যাণের উৎস। আল্লাহর রসূল (সাঃ) কুরআনের গুণাবলী সম্পর্কে বলেছেনঃ فضل کلام الله تعالی علی سائر الکلام کفضل الله علی خلقه অন্যের কথার ওপর আল্লাহর কথার শ্রেষ্ঠত্ব, তাঁর সৃষ্টির ওপর আল্লাহর শ্রেষ্ঠত্বের মতো।

 

captcha