
সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ বলেন: «سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ...» (পবিত্র ও মহান তিনি যিনি তাঁর বান্দাকে রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন—যার চারপাশকে আমরা বরকতময় করেছি...)
এই স্থানের নাম ‘কুব্বাতুস সাখরা’ (গম্বুজে সাখরা) হওয়ার কারণ—কিছু রেওয়ায়াত অনুসারে—হজরত (সা.) সেখানকার একটি পাথরের ওপর থেকে আসমানে উঠেছিলেন।
একজন মুসলিমের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কী হতে পারে যে, নবীজির মিরাজের স্থান ও বিশ্ব মুসলিমের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ এখন ধ্বংসের মুখে এবং সায়োনিস্টরা সেখানে তাদের কাল্পনিক মন্দির নির্মাণের স্বপ্ন দেখছে।