IQNA

'আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে অসম যুদ্ধে ইরানই জয়ী': পাকিস্তানি সুন্নি আলেম

11:46 - March 12, 2026
সংবাদ: 3479014
ইকনা- আমেরিকা ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের মুখে ইরানের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন পাকিস্তানের বিশিষ্ট সুন্নি আলেম ও জামিয়া নাঈমিয়ার প্রধান মুফতি মুনিবুর রহমান। আগ্রাসনের ১১ দিন অতিবাহিত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আক্রমণকারীরা জয়ের স্বপ্ন দেখলেও ইরান কার্যত আমেরিকা ও ইসরায়েলের তথাকথিত দাপট চুরমার করে দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাতে ইকনা (IQNA) জানায়, মুফতি মুনিবুর রহমান ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং ওই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও বাস্তবতা হচ্ছে—৪৭ বছরের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে নতি স্বীকার করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ( ফাল্গুন ১৪০৪) ভোররাত থেকে ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী শাহাদাত বরণ করেন। এমন এক সময়ে এই হামলা চালানো হয় যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় ইরান আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল।

captcha