মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রযুক্তি হজ্জযাত্রীদের গতিবিধি সংগঠিত করতে, জনসমাগম ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
‘নুসুক’ কার্ড হজ্জযাত্রীদের পরিচয় যাচাই, বিভিন্ন সেবা গ্রহণ এবং পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতির জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই কার্ড কাগজে ও ডিজিটাল উভয় আকারে ব্যবহার করা যায়। এটি হজ্জযাত্রীদের হারিয়ে যাওয়া রোধ, ক্যাম্প ও যানবাহনে প্রবেশ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্ত্রণালয় হজ্জযাত্রীদের উদ্দেশে বলেছে, তারা যেন অবশ্যই ‘নুসুক’ কার্ড সঙ্গে রাখেন এবং সবসময় ব্যবহার করেন। এটি মক্কা, মসজিদুল হারাম, অন্যান্য পবিত্র স্থান এবং মসজিদে নববীর রওজা শরীফে প্রবেশের জন্য বাধ্যতামূলক।
এবারের হজ্জ মৌসুমে (১৪৪৬ হিজরি) ১৬ লাখেরও বেশি নুসুক কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া ৯০ হাজারের বেশি কার্ড হজ্জ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে। 4350091#