
আল-তেলেভিজিয়ন আল-আরাবির বরাত দিয়ে জানানো হয়েছে, নৌবহরের পক্ষ থেকে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত তিন সপ্তাহে এটি দ্বিতীয়বার যে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাদের জাহাজগুলোতে হামলা চালিয়ে অ্যাকটিভিস্টদের আটক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আটককৃত সকল অ্যাকটিভিস্টের অবিলম্বে মুক্তি, ইসরাইলি কর্তৃপক্ষের এই অবৈধ কর্মকাণ্ডের নিন্দা এবং গাজার অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এদিকে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, নৌবহরের সব ৪৩০ জন অ্যাকটিভিস্টকে আটক করে অধিকৃত এলাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রতিরোধ নৌবহরে প্রায় ৫০টি জাহাজ এবং ৪৪টি দেশের ৪২৮ জন অ্যাকটিভিস্ট অংশ নিয়েছেন। তাদের লক্ষ্য ছিল ২০০৭ সাল থেকে চলমান গাজার অবরোধ ভাঙা। 4353153#