আন্তর্জাতিক বিভাগ: ফিনল্যান্ডের রাজধানী “হেলসিস্কি” শহরে, “আহলে বায়েত” ইসলামী সেন্টারের প্রচেষ্টায়, ৬-ই ডিসেম্বর মঙ্গলবারে আশুরার বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা),"আল ইরাকী ভয়েস" ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: এই অনুষ্ঠানটি মঙ্গলবারে স্থানীয় সময় ১৩ টায়, আহল বায়েত (আ.)-এর প্রেমীদের উপস্থিতিতে “হেলসিস্কি” শহরে অনুষ্ঠিত হবে এবং আহলে বায়েত ইসলামী সেন্টার, ইমাম হোসাইন (আ.)-এর এই শোকানুষ্ঠানে সকলের উপস্থিত কামনা করছে।
শোকানুষ্ঠান উদযাপনকারীগণ, এই অনুষ্ঠান উদযাপন করার জন্য ফিনল্যান্ডের সরকারের অনুমতি নিতে সক্ষম হয়েছে এবং ৬-ই ডিসেম্বরে, ফিনল্যান্ডের সংসদ ভবনের সামনে থেকে জুলুস (বিশেষ শোক মিছিল) বের করবে এবং মেট্রো ষ্টেশন পর্যন্ত অব্যাহত থাকবে।
ফিনল্যান্ডের আহলে বায়েত (আ.) ইসলামী সেন্টার, সমস্ত জনগণ বিশেষ করে আহলে বায়েত (আ.)-এর অনুসারীদের এই শোকানুষ্ঠানে ইমাম হোসাইন (আ.)-এর উদ্দেশ্য সফল করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।