IQNA

22:28 - January 01, 2016
সংবাদ: 2600002

ঈদে মিলাদুন নবী উপলক্ষে উৎসব অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে ২৭৭শে ডিসেম্বর উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সারাওয়াক রাজ্যের গভর্নর ‘আবাঙ্ক হাজী উপাঙ্গ’ পবিত্র কুরআন শিক্ষা এবং নবীর (সা.) সুন্নতের অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন: নিজেদের ঈমান দৃঢ় করার এবং সঠিক পথের সন্ধানের জন্য পবিত্র কুরআনের শিক্ষা এবং নবীর (সা.) সুন্নতের অনুসরণ করা  অনিবার্য।
উপাঙ্গ গুরুত্বারোপ করে বলেন,ঈদে মিলাদুন নবীর উৎসব তখনই সফল হবে যখন আমরা নবীর সুন্নত অর্জন করে সেগুলো অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করি। মুসলমানদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ যে, পবিত্র কুরআন তেলাওয়াত এবং তার শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞানের গভীরে পৌঁছানো।
তিনি সর্বশেষে বলেন, যখন মানুষ তার দায়িত্ব গ্রহণ করবে এবং তার সকল কাজের প্রথমে আল্লাহকে স্মরণ করবে, তখনই সে সফল হবে।
3470203
captcha