IQNA

দায়েশের দিকে ঝুঁকছে ডেনমার্কের নারীরা

16:14 - January 23, 2016
সংবাদ: 2600156
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সহযোগিতা সহযোগিতা করার জন্য ডেনমার্কের নারীরা তাদের সন্তানদের নিয়ে এ দলে যোগ দিচ্ছে।
দায়েশের দিকে ঝুঁকছে ডেনমার্কের নারীরা
বার্তা সংস্থা ইকনা: দায়েশের হয়ে যুদ্ধ ও তাদের সেবার জন্য ডেনমার্কের নারীরা তাদের সন্তানদের নিয়ে এ দলে যোগ দিচ্ছে এবং তাদের যোগদানের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

ডেনমার্কের সিকিউরিটি এজেন্সি ‘PET’ এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে হতে ডেনমার্কের নারীরা দায়েশের হয়ে যুদ্ধ ও তাদের সেবার জন্য এ দলে যোগ দিচ্ছে এবং তাদের যোগদানের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

এ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের অনেক নারীরা তাদের শিশু সন্তানদের নিয়ে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যোগদান করছে।

এছাড়াও ‘Radio24Syv’ ওয়েবসাইটের বরাত দিয়ে সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র ‘CTA’ ঘোষণা করেছে, ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ডেনমার্কের নারীরা তাদের শিশু ও কিশোর বয়সী সন্তানদের নিয়ে ইরাক ও সিরিয়ায় দায়েশের ঘাটিতে পারি জমাচ্ছে।

ডেনমার্কের সিকিউরিটি এজেন্সি ‘PET’ বলেছে, ২০১৪ সালের জুন মাস থেকে দায়েশের দলে যে সকল নতুন সদস্য অংশগ্রহণ করেছে, তার মধ্যে শুধুমাত্র ডেনমার্কের ৮ শতাংশ নারী রয়েছে এবং পরবর্তীতে তা ২৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও এ এজেন্সির আর বলেছে, ২০১২ সালে দায়েশের সাথে যোগ দেওয়ার জন্য ডেনমার্ক থেকে কমপক্ষে ১২৫ জন ব্যক্তি ইরাক ও সিরিয়ায় সফর করেছে। যারমধ্যে প্রায় ১০ শতাংশ নারী সদস্য রয়েছে।

iqna




captcha