
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের সানা প্রদেশের ধর্ম ও আওকাফ অধিদপ্তরের ডিরেক্টর ইমান আব্দুল কাদের বলেছেন: সৌদি ও তার মিত্ররা সানার ১৩৬টি মসজিদে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে ৪৯টি মসজিদে সরাসরি হামলা চালিয়ে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছে এবং অপর ৮৭টি মসজিদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
তিনি আরও বলেন: সেনহান ও বানি বাহলুল শহরের ১৯টি মসজিদ, হামদান শহরের ১৩টি মসজিদ, বিলাদ আল রুস শহরের ৫টি মসজিদ, বানি মাতার শহরের ৩টি মসজিদ, নিহম শহরের ৩টি মসজিদ, খুলান ও আল হিমাতুদ দাখালিয়া শহরের ৪টি মসজিদ, হাজানা শহরের ১টি মসজিদ ও বানি হাশিশ শহরের ১টি মসজিদ ধ্বংস করেছে সৌদি।
আব্দুল কাদের বলেছেন: সৌদি আরবের প্রত্যক্ষ ও পরোক্ষ হামলার দরুন ইয়েমেনের সে সকল মসজিদ ধ্বংস হয়েছে তার মধ্যে প্রায় ৮০ শতাংশ মসজিদ সেদেশের ঐতিহাসিক মসজিদের অন্তর্গত এবং এ সকল মসজিদ বিশেষ করে ‘আল সানয়ানী’ মসজিদ বেশ কয়েক শতাব্দী পূর্বে নির্মাণ করা হয়েছে।
আব্দুল কাদের সৌদি ও তার মিত্রদের হামলার ফলে ইয়েমেনের ঐতিহাসিক স্থান সমূহ ধ্বংসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন: প্রাচীন ও ঐতিহাসিক স্থানে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী।