IQNA

হিজাব ও দাড়ির সাথে তাজিকি পুলিশের যুদ্ধ!

1:55 - January 24, 2016
সংবাদ: 2600162
আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের অধিকাংশ নাগরিক মুসলমান হওয়া সত্ত্বেও পরক সংস্কৃতি ও চরমপন্থার মোকাবিলা করার অজুহাতে সরকারি কর্মসূচির অধীনে দেশটির পুলিশ, মুসলিম পুরুষদের দাড়ি কামাতে এবং নারীদের হিজাব খুলে ফেলতে বাধ্য করছে।
হিজাব ও দাড়ির সাথে তাজিকি পুলিশের যুদ্ধ!
বার্তা সংস্থা ইকনা: মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানের পুলিশ প্রায় ১৩ হাজার পুরুষকে দাড়ি কামাতে এবং ৭০০ নারীকে হিজাব খুলে ফেলতে বাধ্য করেছে।

দীর্ঘদিন যাবত তাজিকি সরকার পরক সংস্কৃতি ও চরমপন্থার মোকাবিলা করার অজুহাতে এধরণের কাজ করে আসছে।

এছাড়াও তাজিকি পুলিশ ইসলামি পোশাক নিয়ে গঠিত ১৬২টি দোকান বন্ধ করে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তাজিকিস্তানের যদি কোন ব্যক্তি দাড়ি বড় করে তাহলে জোরপূর্বক তাকে শেভ করতে বাধ্য করা হচ্ছে।

গত সম্পাতে তাজিক সংসদে আরবি নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা করে একটি নতুন আইন পাশ হয়েছে। এ সত্ত্বেও সেদেশে অধিকাংশ নবজাত শিশুদের ক্ষেত্রে মুহাম্মাদনামটি নির্বাচন করা হচ্ছে।

তাজিকিস্তানের সরকার সেদেশে রাজধানী দুশান্বে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ইসলামী পার্টি সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমোমলি রাহমোন ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে এবং ২০২০ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। নিজের ক্ষমতা বজায় কারার জন্য মুসলিম প্রধান দেশে ধর্মনিরপেক্ষতা প্রথা চালু করেছে।

iqna


captcha