বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক আইডিয়ালোজির প্রধান মাওলানা মুহাম্মাদ খান শিরানী বলেছেন, যদি সরকার এ সংক্রান্ত আইন সংশোধনের নির্দেশ দেয় তবে আমরা ধর্মীয় বিষয়াদির প্রতি অবমাননা বিষয়ক আইন পূনঃপর্যালোচনা ও সংশোধনের জন্য প্রস্তুত রয়েছি।
তিনি বলেন : ধারা সি ২৯৫ ও ধারা বি ২৯৮ এর ভিত্তিতে যে সকল কাজ মাযহাবের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয় সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মাযহাবি পদবীর অপব্যবহার, ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআনের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবি (স.) কে উদ্দেশ্য করে অবমাননাকর শব্দ ব্যবহার ইত্যাদি কর্ম অপরাধ হিসেবে গণ্য।
পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা আশরাফি, মাওলানা শিরানীর এ প্রস্তাবকে নাকচ এবং এর সমালোচনা করে বলেছেন : এ আইনে হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ।#3471240
সূত্র: রয়টার্স