আন্তর্জাতিক ডেস্ক : রামাদি'র পূর্বাঞ্চলে ৫ সহযোগীসহ আইএসআইএলের (দায়েশ) জনৈক মুফতি নিহত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা : ইরাকের আল-আনবার প্রদেশের খালিদিয়া শহরের নগর পরিষদের প্রধান আলী দাউদ বলেন : রামাদির পূর্বাঞ্চলে চালানো বিমান হামলায় ৫ সহযোগীসহ নিহত হয়েছে দায়েশের এ নেতা।
সুমারিয়া নিউজকে দেয়া এক সাক্ষাতকারে আলী দাউদ আরো জানান : নিহত দায়েশের ঐ মুফতির নাম ‘আবু জানাহ আল-মিসরি'।
এদিকে গতকাল ১ ফেব্রুয়ারি আল-আনবারের পশ্চিমাঞ্চলে বিমান হামলায় কয়েকজন আইএসআইএল নেতাসহ মোট ১৩ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।#