IQNA

20:51 - February 05, 2016
সংবাদ: 2600231

রামাদিতে একত্রে নামায আদায় করবে শিয়া ও সুন্নিরা

আন্তর্জাতিক বিভাগ: দায়েশের হাত থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মত শিয়া ও সুন্নি একত্রে জুমআর নামায আদায় করবে বলে জানিয়েছেন, ইরাকের আল-আনবার প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য আদনান আল-ফাহদাভি।

রামাদিতে একত্রে নামায আদায় করবে শিয়া ও সুন্নিরা

বার্তা সংস্থা ইকনা : সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে শাফাকানা জানিয়েছে, আল-আনবার প্রদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ঐক্যের এ নামায অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে আল-ফাহদাভি জানান : দায়েশের হাত থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মত শিয়া ও সুন্নি একত্রে জুমআর নামায আদায় করবে।

তিনি বলেন : শিয়া-সুন্নির যৌথ অংশগ্রহণে আয়োজিত এ জুমআর নামায আজ রামাদি শহরের জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইরাকি বাহিনীর যৌথ অভিযান বিষয়ক বিভাগের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল গত ২৮শে ডিসেম্বর ২০১৫ রামাদি শহরের মুক্ত হওয়ার কথা ঘোষণা করেন এবং এ প্রদেশের সরকারি কার্যালয়সমূহে ইরাকি পতাকা তোলেন।#3472979
captcha