IQNA

আলজেরিয়ায় কুরআনে অগ্নিসংযোগ

20:39 - February 07, 2016
সংবাদ: 2600243
আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার বাতনা প্রদেশের বারিকা এলাকায় অবস্থিত ‘শেইখ মুহাম্মাদ আল-বাশির আল-ইব্রাহিমি' মসজিদে অজ্ঞাত এক ব্যক্তি পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছে।
বার্তা সংস্থা ইকনা : গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) যখন মুসল্লিরা মাগরিব নামায আদায় করছিলেন তখন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাতনা প্রদেশের বারিকা এলাকায় অবস্থিত ‘শেইখ মুহাম্মাদ আল-বাশির আল-ইব্রাহিমি' মসজিদে প্রবেশ করে ৬টি কুরআনে অগ্নিসংযোগ করে। মুসল্লিরা যখন নামাযে মগ্ন সে সুযোগে ঐ ব্যক্তি মসজিদের গ্রন্থাগারে প্রবেশ করে ৬টি কুরআনে অগ্নিসংযোগ করে। মুসল্লিরা কাগজ পোড়ার গন্ধ পেয়ে দ্রুত গ্রন্থাগারে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে এনে অপর কুরআনগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। সূত্র : আল-বিলাদ
3473665
captcha