বার্তা সংস্থা ইকনা
: গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) যখন মুসল্লিরা মাগরিব নামায আদায় করছিলেন
তখন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাতনা প্রদেশের বারিকা এলাকায় অবস্থিত ‘শেইখ
মুহাম্মাদ আল-বাশির আল-ইব্রাহিমি' মসজিদে প্রবেশ করে ৬টি কুরআনে
অগ্নিসংযোগ করে।
মুসল্লিরা যখন নামাযে মগ্ন সে সুযোগে ঐ ব্যক্তি মসজিদের গ্রন্থাগারে প্রবেশ করে ৬টি কুরআনে অগ্নিসংযোগ করে।
মুসল্লিরা কাগজ পোড়ার
গন্ধ পেয়ে দ্রুত গ্রন্থাগারে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে এনে অপর
কুরআনগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
সূত্র : আল-বিলাদ
3473665