IQNA

20:59 - February 08, 2016
সংবাদ: 2600251

ট্রাম্পের নতুন দাবী : মুসলমানরা আমাকে ভালবাসেন

আন্তর্জাতিক বিভাগ: শরণার্থী ও মুসলমানদের বিষয়ে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান -সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে- স্বয়ং রিপাবলিকানদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছিল, এ কথা কারো অজানা নয়। এবার সেই ট্রাম্পই দাবী করেছেন যে, ‘মুসলমানরা তাকে ভালবাসেন!

ট্রাম্পের নতুন দাবী : মুসলমানরা আমাকে ভালবাসেন

বার্তা সংস্থা ইকনা: শরণার্থী ও মুসলমানদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্বয়ং রিপাবলিকানদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছিল, এবার তিনি তার নির্বাচনী এক প্রচারণায় বক্তৃতাকালে বলেছেন, তার ২০ জন ঘনিষ্ট বন্ধু রয়েছে যারা সকলেই মুসলমান।

ডেইলি টেলিগ্রাফের করা ‘মুসলমানরা তাকে সমর্থন করবেন কি করবেন না?’ এ শীর্ষক এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আমি তাদের ২০ জনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। অথচ তিনি তার কোন মুসলিম বন্ধুর নামই উচ্চারণ করেননি।

উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তবে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প আরো বলেছিলেন, মুসলমানরা যুক্তরাষ্ট্রের বিষয়ে মনে প্রচন্ড ঘৃণা পোষণ করে। অতএব, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি করতে হবে।# 3473783

সূত্র : ডেইলি এক্সপ্রেস

captcha