IQNA

ইংল্যান্ডের ‘টাইমস’ পত্রিকায় প্রকাশিত:

ফাল্লুজা’য় "আবু বকর আল বাগদাদি"র নতুন ছবি প্রকাশ

14:28 - February 12, 2016
সংবাদ: 2600271
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের ‘টাইমস’ পত্রিকা লিখেছে: বাগদাদের পশ্চিমাঞ্চলীয় ফাল্লুজা শহরের একটি মসজিদে বক্তব্য দেওয়ার সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা "আবু বকর আল বাগদাদি"র নতুন ছবি প্রকাশ করেছে ইরাকের একটি টেলিভিশন চ্যানেল।
ফাল্লুজা’য়

বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের টাইমসপত্রিকা "দায়েশের নেতা বাগদাদি ১৮ মাস পর জনসমক্ষে উপস্থিত হয়েছেশিরোনামে লিখেছে: প্রথম বার দীর্ঘ সময় তথা দেড় বছর অতিবাহিত হওয়ার পর জনসমক্ষে উপস্থিত হয়েছে আবু বকর বাগদাদি। মসজিদে শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে।

নিজের জীবনের নিরাপত্তার জন্য আল বাগদাদি জনসম্মুখে উপস্থিত হয় না। তাকে সর্বশেষ ২০১৪ সালে মসুল মসজিদে জুমার খুতবা ও নামাজ পড়তে দেখা গিয়েছিল।

টাইমস পত্রিকা আরও লিখেছে: ছবিতে আল বগদাদির সাথে অপর এক ব্যক্তিকেও দেখা গিয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ছবিতে বাগদাদির অনুরূপ অপর এক ব্যক্তিকে দেখা গিয়েছে। আবু বকরের বক্তব্য দেওয়ার সময় তার বাম পাশে সবুজ পাগড়ী পরে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। বসে থাকা ঐ ব্যক্তির চেহারা বাগদাদির সাথে অনেক মিল রয়েছে। শিশুদের মাঝে পুরস্কার বিতরণের পর ঐ ব্যক্তি শিশুদের মাঝে কিছুক্ষণ উপস্থিত ছিল।

ইংল্যান্ডের পত্রিকা আরও লিখেছে, জেবহাতুন নুসাইরা সাথে প্রতিযোগিতা এবং অনুপ্রবেশ ও নিজের দলকে শক্তিশালী করার জন্য অধীনস্থ স্থানে পুরস্কার বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দায়েশ ও জেবহাতুন নুসাইরার মধ্যে মতামত ও বিশ্বাসগত দিক থেকে মিল থাকলেও একে অপরকে শত্রু মনে করে।

টাইমস গুরুত্বারোপ করে উল্লেখ করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা "আবু বকর আল বাগদাদি"র ইচ্ছাকৃত ভাবে জনসম্মুখে আসার ফলে আমেরিকার নেতৃত্বে বিমান হামলায় বাগদাদীর আহত অথবা নিহত হওয়ার বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে।

পশ্চিমা, ইহুদিবাদী এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গঠিত হয়েছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে বিশ্ববাসীর নিকট ইসলামের চেহারা খারাপ করছে।

iqna


captcha