IQNA

23:45 - February 13, 2016
সংবাদ: 2600280

আজারবাইজানে দায়েশের ৮ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজান কর্তৃপক্ষ ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করার সন্দেহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজারবাইজানে দায়েশের ৮ সদস্য গ্রেফতার
আজারবাইজানে দায়েশের ৮ সদস্য গ্রেফতার
বার্তা সংস্থা ইকনা: আরান নিউজ জানিয়েছে: আজারবাইজানের নিরাপত্তা সংস্থা (
DTX) এক বিবৃতিতে ঘোষণা করেছে: "গ্রেফতারকৃত ব্যক্তিরা আজারবাইজানের নাগরিক। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্য তারা দায়েশের ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং দায়েশের হয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করেছে।

আজারবাইজানের মিডিয়াসমূহ এর পূর্বেও চরমপন্থিদের হয়ে যুদ্ধ করার অভিযোগে অনেকর নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে অনেকেই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলির চরমপন্থি অন্তর্ভুক্ত। যার পরে সন্ত্রাসী গোষ্ঠী জয়শ আল মুহাজেরিন ওয়াল আনসারের দলে ভিড়েছে।

আটককৃত সন্ত্রাসীরা হচ্ছে মাহদীর সন্তান উরখান অডিয়ু, আব্বাস আলীর সন্তান এবাদ মুক্তারোফ, শরিফের সন্তান মুহাব্বাত আব্দুল্লাহ ইউ, অসেফের সন্তান রাসিম বাদালউফ, রাশায়েকের সন্তান এলাহি আজিজ ওফ, মুবারেজের সন্তান জাহরাব মামদোফ, ইস্কান্দারের সন্তান জারব আলী আব্দুল্লাহ জাদেহ এবং মারাফিন ওলদমির।


iqna


captcha