IQNA

৫০টি আয়াতের মনগড়া ব্যাখ্যা করেছে আইএসআইএল

21:21 - February 17, 2016
সংবাদ: 2600301
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের গ্রান্ড মুফতি ‘শাওকি আল্লাম' বলেছেন, সন্ত্রাসী দলগুলো –যাদের শীর্ষে রয়েছে দায়েশ- পবিত্র কুরআনের ৫০টি আয়াতের অপব্যাখ্যা ও অপব্যবহার করেছে।

বার্তা সংস্থা ইকনা: শাওকি আল্লাম বলেছেন, মিসরের দারুল এফতার সাথে সম্পৃক্ত তাকফির ও অবাস্তব ফতওয়া সন্ধানকারী কেন্দ্র এ পর্যন্ত এমন ৫০টি আয়াতের সন্ধান পেয়েছে যেগুলোর মনগড়া ব্যাখ্যা করেছে দায়েশ।

তিনি মিসরের ১নং চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেন: ইসলামসহ সকল আসমানী গ্রন্থ দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে সকল নৃশংস ও সন্ত্রাসী পদক্ষেপে লিপ্ত সেগুলোর বিরোধী।

তার সংযোজন: বর্তমানে আমরা ঐ ৫০টি আয়াতের উপর আরো বেশী পর্যালোচনা করছি। যাতে সেগুলোর সঠিক তাফসির করে সন্ত্রাসী মুভমেন্টগুলোর পথভ্রষ্টতার জবাব দিতে পারি এবং ইসলামি বিধান বাস্তবায়নকারীর ধুয়ো তুলে যারা যুবকদেরকে প্রতারিত করছে তার পথরোধ করতে পারি।#3476074

সূত্র: আদ-দাস্তুর

captcha