
বার্তা সংস্থা ইকনা: সৌদি নিরাপত্তা বাহিনী কর্তৃক আল-আওয়ামিয়ায় বসবাসরত বাহরাইনি যুবক ‘আলী মাহমুদ আব্দুল্লাহ’কে হত্যার প্রতিবাদে গতকাল (বুধবার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাহমুদ আব্দুল্লাহর বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি ও অস্ত্র বহনের অভিযোগ তুলে তার ও তার আত্মীয়ের বাড়ীতে হামলা চালিয়ে তাকে হত্যা এবং অপর ২৬ জনকে আহত করেছে।
অথচ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ অভিযোগকে নাকচ করে দিয়ে জানিয়েছেন যে, তিনি সশস্ত্র ছিলেন না।
এদিকে সৌদি বাহিনীর হামলার প্রত্যক্ষদর্শীদের একজন জানান: সৌদি বাহিনীর সাঁজোয়া যান রাস্তায় অপর এক ব্যক্তিকে চাপা দিয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিয়া অধ্যুষিত আল-আওয়ামিয়া অঞ্চলের জনগণ, এদেশের সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে রিয়াদের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করে আসছে। পাশাপাশি তারা রাজনৈতিক সংশোধন এবং দেশটিতে বৈষম্য নীতির ইতিটানার দাবী জানিয়ে আসছে।#3478256
সূত্র: প্রেসটিভি