শিয়া মাজহাবের অষ্টম ইমাম- ইমাম রেজা (আ.)’র মাজার জিয়ারত করতে প্রতি বছর ইরানসহ সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মানুষ মাশহাদ সফর করেন। ৮১৮ খ্রিস্টাবে আব্বাসিয় খলিফা মামুন বিষপ্রয়োগ করে ইমাম রেজা (আ.)কে শহীদ করেছিল।
আজ (শনিবার) আয়াতুল্লাহ তাবাসির জানাযা ও দাফন সম্পন্ন হয়। সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। আয়াতুল্লাহ তাবাসির মৃত্যুতে খোরাসান রাজাভি ও দক্ষিণ খোরাসান প্রদেশে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইরানের বিশেষজ্ঞ পরিষদ এক বিবৃতিতে আয়াতুল্লাহ তাবাসির মৃত্যুতে দেশের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে ইমাম খোমেনীর চিন্তাধারা সমুন্নত রাখা এবং শিয়া জিয়ারতকারীদের প্রতি আন্তরিকতাপূর্ণ আতিথেয়তার জন্য আয়াতুল্লাহ তাবাসির বিদেহী আত্মাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আয়াতুল্লাহ তাবাসির মৃত্যুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও দেশের জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও মরহুম ইমাম খোমেনীর এই ঘনিষ্ঠ সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আয়াতুল্লাহ তাবাসি ১৯৩৫ খ্রিস্টাব্দে মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষা সমাপনের পর মাত্র ১২ বছর বয়স থেকেই বিভিন্ন ধর্মীয় কেন্দ্রে অধ্যয়ন ও গবেষণা শুরু করেন।
