IQNA

20:25 - March 14, 2016
সংবাদ: 2600445

চীনে কুরআনের দেওয়াল + ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রাচীনতম মসজিদ এবং পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে চীনের ‘শি আন’ শহরের জামে মসজিদ। উক্ত মসজিদটি পৃথিবীর একমাত্র মসজিদ, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

চীনে কুরআনের দেওয়াল + ছবি
চীনে কুরআনের দেওয়াল + ছবি
বার্তা সংস্থা ইকনা: কমিউনিস্ট চিন্তাধারার পতাকাবাহী দেশ চীন এবং সেদেশের এমন অনন্য একটি মসজিদ থাকতে পারে, সে সম্পর্কে হয়ত অনেকের ধারণা নেই। ঐতিহাসিক এ মসজিদের দেওয়াল জুড়ে সম্পূর্ণ কুরআন শরীফ লেখা রয়েছে।

চীনের প্রাচীনতম মসজিদের মধ্যে শি আনজামে মসজিদ অন্যতম। উক্ত মসজিদটি চীনের শাংহাই প্রদেশের শি আন শহরে অবস্থিত। এটাই বিশ্বের প্রথম এবং একমাত্র মসজিদ, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

জামে মসজিদটি ৭৬২ খ্রিস্টাব্দে টংকাররাজবংশের রাজত্বকালে নির্মাণ করা হয়েছে এবং অতঃপর মিংরাজবংশের রাজত্বকালে পুনর্নির্মাণ করা হয়।

মসজিদটির দেওয়াল ১২ হাজার বর্গ মিটারের, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

শি আনজামে মসজিদটি প্রাচীন এবং অনন্য হওয়ার কারণে পর্যটকদের আকর্ষণীয় স্থানে পরিবর্তন হয়েছে।

iqna


captcha