IQNA

11:26 - March 15, 2016
সংবাদ: 2600449

বাসরা’য় ‘আল-জাহরা (সা. আ.)’ কুরআনিক কেন্দ্র উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাসরা প্রদেশের ‘আল-দির’ শহরে ‘আল-জাহরা (সা. আ.)’ নামক কুরআনিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

বাসরা’য় ‘আল-জাহরা (সা. আ.)’ কুরআনিক কেন্দ্র উদ্বোধন
বাসরা’য় ‘আল-জাহরা (সা. আ.)’ কুরআনিক কেন্দ্র উদ্বোধন
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআনিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বাসরার কুরআনিয়ান আঞ্জুমানের পক্ষ থেকে উক্ত প্রদেশের জামে মসজিদের কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুরআন মাহফিলের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন ইরাকের বিখ্যাত কারি হায়দার মুহসেন আল আসালী। অতঃপর আল-জাহরাকুরআনিক সেন্টারের পরিচালক আলী রাজী শাহেদউপস্থিত সকলকে অভিনন্দন জানিয়েছে, ভবিষ্যতে উক্ত কুরআনিক সেন্টারের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তার বক্তৃতা শেষ হলে কুরআনের শিক্ষক এবং হাফেজ শেখ আবু আলী আল-মানুসুরীবক্তৃতা পেশ করেন।

এছাড়াও আল-জাহরা (সা. আ.)কুরআনিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে কুরআনিয়ান আঞ্জুমানের পরিচালক শেখ আদনান আল সালেহীবক্তৃতা পেশ করেন। অতঃপর ইরাকের বিখ্যাত কারিগণ বিশেষ করে আহমাদ জাসেম আল-খালাফি, হাসনাইন আল-জাযায়িরী এবং হুসাইন আল-হুসাইনি কুরআন তেলাওয়াত করেন।

iqna


captcha