IQNA

16:11 - March 16, 2016
সংবাদ: 2600456

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাইদুগুরি শহরে ফজরের নামাজের সময় একটি মসজিদে দুই আত্মঘাতী বোমা হামলার ফলে ২২ জন নিহত এবং অপর ১৮ হন আহত হয়েছেন।

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় ২২ জন নিহত
নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় ২২ জন নিহত

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার এক সামরিক সূত্র আজ (১৬ই মার্চ) জানিয়েছে: দুই নারী এই আত্মঘাতী হামলা চালিয়েছে। মাইদুগুরি শহরের উপকণ্ঠে অবস্থিত ওমারারি মসজিদের ভেতর এক নারী প্রবেশ করে তার নিকট থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায় এবং এর কিছুক্ষণ পরেই অপর এক নারী একই শহরে আত্মঘাতী হামলা চালায়।

এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়ভার স্বীকার করেনি।

এর পূর্বে ৩১শে জানুয়ারি মাইদুগুরি শহরে সন্ত্রাসীদের দুটি হামলায় ৬৫ জন নিহত হয়েছেন।

এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ৩০শে জানুয়ারিতে মাইদুগুরি শহর থেকে ১২ কিলোমিটার দুরে অবস্থিত ডালুরী গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৮৫ জনকে নৃশংস ভাবে হত্যা করেছে।

নাইজেরিয়ায় এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলা ফলে ১৭ হাজারের অধিক লোক নিহত হয়েছে এবং প্রায় ৩০ লাখ অধিবাসী নিজেদের বসতগৃহ ছাড়তে বাধ্য হয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে বোকো হারাম হাত মিলিয়েছে। গত বছর থেকে নাইজেরিয়ার প্রতিবেশী দেশ সমূহে বিশেষ করে ক্যামেরুন, চাদ ও নাইজারে তাদের হামলার বিস্তার ঘটিয়েছে।

iqna


captcha