IQNA

লন্ডনে ইমাম আলী (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

15:35 - April 15, 2016
সংবাদ: 2600613
আন্তর্জাতিক বিভাগ : আগামী ১৩ রজব (২২ এপ্রিল) হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ইসলামিক সেন্টার অব ইংল্যান্ড।

Ic-el এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আগামি বৃহস্পতিবার (১৩ রজব, ২২ এপ্রিল) ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় বিকেল ৬টায় এ অনুষ্ঠান শুরু হয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকবে।

এ দিবস উপলক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি এতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি আহবান জানানো হয়েছে।#3488308

captcha