IQNA

মৌরিতানিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধন

19:18 - April 15, 2016
সংবাদ: 2600616
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: হেফজ ও তাফসির বিষয়ক মৌরিতানিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতা রাজধানী নুওয়াকশুতে শুরু হয়েছে।

আস-সিরাজ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : মৌরিতানিয়ার ৩য় জাতীয় প্রতিযোগিতা গত বুধবার (১৩ এপ্রিল) রাজধানী নুওয়াকশুতে অবস্থিত ‘সাঙ্কিত প্লাস’ হোটেলে শুরু হয়েছে।

মৌরিতানিয়ার এক দাতব্য সংস্থার উদ্যোগে এবং হেফজে কুরআন বিষয়ক বিশ্বসংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীগণ মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

মৌরিতানিয়ার ঐ দাতব্য সংস্থার সেক্রেটারি ‘ওয়ালাদ সাইয়্যেদি আব্দুল কাদির’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

হেফজে কুরআন বিষয়ক বিশ্বসংস্থার প্রতিনিধি ‘আবু মুসআব মুহাম্মাদ আল-মুযহার’ও এতে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, হেফজ ও তাফসির বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতি বিভাগ থেকে ১০ জনকে পুরস্কৃত করা হবে।#3488722

captcha