IQNA

কিভাবে ইমাম মাহদীর(আ.) কাছে চিঠি লিখব?

23:55 - April 28, 2016
সংবাদ: 2600685
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীর(আ.) সাথে সম্পর্ক স্থাপন এবং তার কাছে আবেদন করার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। এই আবেদন আন্তরিকভাবে, ভাষার মাধ্যমে এবং এমনকি লেখার মাধ্যমেও হতে পারে।



 যদি নিষ্ঠার সাথে ইমামগণের সাথে সম্পর্ক স্থাপন করা হয় তাহলে অবশ্যই তারাও আমাদের দিকে তাদের পবিত্র দৃষ্টি দান করবেন। কেননা আল্লাহ ও তার মনোনীত বান্দাদের সাথে ঐশী সম্পর্ক স্থাপন করলে তা কখনোই বৃথা যায় না।

তবে তারা তাদের দৃষ্টি দিবেন এর অর্থ এই নয় যে দুনিয়াতেই আমাদের সকল চাহিদা পূর্ণ হবে বরং অনেক সময় বিভিন্ন কারণে ঐ জিনিসটি আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে তবে অবশ্যই তার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে।

আল্লামা মাজলিসী বলেছেন, তোমাদের মনের আশা থাকলে তা পূর্ণ হওয়ার জন্য একটি কাগজে লিখে তা কোন এক ইমামের মাজারে রেখে দাও অথবা পবিত্র মাটি দিয়ে কাদা বানিয়ে তার ভিতরে রেখে নদীতে ফেলে দাও। ইমাম মাহদী(আ.) তা দেখবেন এবং তোমদের জবাব দিবেন।

চিঠিটি এভাবে আরবিতে লিখতে হবে: «بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِیمِ کَتَبْتُ إِلَیْکَ یَا مَوْلَایَ صَلَوَاتُ اللَّهِ عَلَیْکَ مُسْتَغِیثاً وَ شَکَوْتُ مَا نَزَلَ بِی مُسْتَجِیراً بِاللَّهِ عَزَّ وَ جَلَّ ثُمَّ بِکَ مِنْ أَمْرٍ قَدْ دَهِمَنِی وَ أَشْغَلَ قَلْبِی وَ أَطَالَ فِکْرِی وَ سَلَبَنِی بَعْضَ لُبِّی وَ غَیَّرَ خَطَرَ النِّعْمَةِ لِلَّهِ عِنْدِی أَسْلَمَنِی عِنْدَ تَخَیُّلِ وُرُودِهِ الْخَلِیلُ وَ تَبَرَّأَ مِنِّی عِنْدَ تَرَائِی إِقْبَالِهِ لِی [إِلَیَ‏] الْحَمِیمُ وَ عَجَزَتْ عَنْ دِفَاعِهِ حِیلَتِی وَ خَانَنِی فِی تَحَمُّلِهِ صَبْرِی وَ قُوَّتِی فَلَجَأْتُ فِیهِ إِلَیْکَ وَ تَوَکَّلْتُ فِی الْمَسْأَلَةِ لِلَّهِ عَزَّ وَ جَلَّ ثَنَاؤُهُ عَلَیْهِ وَ عَلَیْکَ وَ فِی دِفَاعِهِ عَنِّی عِلْماً بِمَکَانِکَ مِنَ اللَّهِ رَبِّ الْعَالَمِینَ وَلِیِّ التَّدْبِیرِ وَ مَالِکِ الْأُمُورِ وَاثِقاً مِنْکَ بِالْمُسَارَعَةِ فِی الشَّفَاعَةِ إِلَیْهِ جَلَّ ثَنَاؤُهُ فِی أَمْرِی مُتَیَقِّناً لِإِجَابَتِهِ تَبَارَکَ وَ تَعَالَى إِیَّاکَ بِإِعْطَائِی سُؤْلِی وَ أَنْتَ یَا مَوْلَایَ جَدِیرٌ بِتَحْقِیقِ ظَنِّی وَ تَصْدِیقِ أَمَلِی فِیکَ فِی أَمْرِ کَذَا وَ کَذَا مِمَّا لَا طَاقَةَ لِی بِحَمْلِهِ وَ لَا صَبْرَ لِی عَلَیْهِ وَ إِنْ کُنْتُ مُسْتَحِقّاً لَهُ وَ لِأَضْعَافِهِ بِقَبِیحِ أَفْعَالِی وَ تَفْرِیطِی فِی الْوَاجِبَاتِ الَّتِی لِلَّهِ عَزَّ وَ جَلَّ عَلَیَّ فَأَغِثْنِی یَا مَوْلَایَ صَلَوَاتُ اللَّهِ عَلَیْکَ عِنْدَ اللَّهْفِ وَ قَدِّمِ الْمَسْأَلَةَ لِلَّهِ عَزَّ وَ جَلَّ فِی أَمْرِی قَبْلَ حُلُولِ التَّلَفِ وَ شَمَاتَةِ الْأَعْدَاءِ فَبِکَ بَسَطَتِ النِّعْمَةُ عَلَیَّ وَ أَسْأَلُ اللَّهَ جَلَّ جَلَالُهُ لِی نَصْراً عَزِیزاً وَ فَتْحاً قَرِیباً فِیهِ بُلُوغُ الْآمَالِ وَ خَیْرُ الْمَبَادِی وَ خَوَاتِیمِ الْأَعْمَالِ وَ الْأَمْنِ مِنَ الْمَخَاوِفِ کُلِّهَا فِی کُلِّ حَالٍ إِنَّهُ جَلَّ ثَنَاؤُهُ لِمَا یَشَاءُ فَعَّالُ وَ هُوَ حَسْبِی وَ نِعْمَ الْوَکِیلُ فِی الْمَبْدَإِ وَ الْمَآل‏».

তারপর সেটিকে আটার খামির অথবা পবিত্র কাদার দলার মধ্যে রেখে প্রবাহিত নদীতে ফেলে দিতে হবে। ইনশাআল্লাহ ইমাম মাহদী(আ.) তার মনের আশা পুরণ করবেন।

captcha