IQNA

আল্লাহর ঘরেই কোরআনের হক আদায় বেশি জরুরী

23:56 - April 28, 2016
সংবাদ: 2600686
মসজিদ বিভাগ: ইরানের মসজিদ তদারকি পরিষদের প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আকবারী বলেছেন যে, মসজিদ হচ্ছে এ পৃথিবীতে আল্লাহর ঘর, তাই আল্লাহর ঘরেই কোরআনের হক আদায় বেশি জরুরী।



 হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আকবারী আজ তেহরানের মসজিদসমূহের সফল পেশ ইমামগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পেশ ইমাম হলেন একটি মসজিদের চালিকা শক্তি; মসজিদকে সক্রিয় ও সফল করতে পেশ ইমামগণের ভূমিকা অন্যদের তুলনায় অনেক বেশি। মসজিদে শুধুমাত্র জামাতের নামায আদায় করা এবং কিছু ধর্মীয় মাসআলা মাসায়েল বর্ণনা করলেই পেশ ইমামের দায়িত্ব শেষ হয় না। বরং সমাজের মানুষকে খোদামুখী করা এবং তাদের মধ্যে ধর্মীয় চেতনার উন্মেষ ঘটান একজন সফল পেশ ইমামের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন: পবিত্র কোরআন মানব জাতির পরিপূর্ণ সংবিধান। কোরআন হেদায়েত ও দিকনির্দেশনার কিতাব। তাই এ কিতাবের শিক্ষা ও মর্মার্থ সম্পর্কে মানুষকে আবহিত করা আমাদের সকলের দায়িত্ব।

এ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আরও বলেন: কোরআন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম কিতাব; আর মসজিদ পৃথিবীতে আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘরেই কোরআনের হক আদায় বেশি জরুরী।

captcha