IQNA

মুখ ঢেকে পর্দা করা নিষিদ্ধ বুলগেরিয়ায়

5:07 - April 29, 2016
1
সংবাদ: 2600687
আন্তর্জাতিক ডেস্ক : গত বুধবার স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্বান্ত নেয়া হয়েছে।
বাংলামেইল২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বুলগেরিয়ার পাজারদিক শহরের নারীদের পুরো মুখ ঢেকে পর্দা করা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা অমান্যকারীরা জরিমানার সম্মুখীন হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে। গত বুধবার স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্বান্ত নেয়া হয়েছে। 
বলকান অঞ্চলের কোনো দেশে এই প্রথম এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এর ফলে ৭০ হাজার মানুষের ওপর এর প্রভাব পড়বে। উল্লেখ্য, দেশটির ধর্মভীরু রোমা সম্প্রদায়ের নারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই মুখ ঢেকে হিজাব পরার চল রয়েছে।
পাজারদিক শহরের মেয়র টোডর পপোভ রেডিওতে দেয়া এ সংক্রান্ত ঘোষণায় বলেছেন, ‘আমি শুনে হতাশ যে, পাজারদিক নাকি বোরখার শহর। কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই, আসলে ব্যাপারটা তেমন নয়। এই শহরে অনেক দায়িত্ববান লোকজন বসবাস করে থাকেন। তাদের সহযোগিতায় আমরা আমাদের এই লক্ষ্য অর্জনে (শহরকে বোরখা মুক্ত করা) সফল হতে পারবো।’
বুলগেরিয়ার ৭২ লাখ জনসংখ্যার ১২ শতাংশ মুসলিম। তারা অধিকাংশই প্রাচীন মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যার একটা বৃহত্তর অংশ হচ্ছে তুর্কি বংশদ্ভূত। যদিও তাদের নারীদের মধ্যে কখনোই সম্পূর্ণ মুখ ঢেকে পর্দা করার প্রচলন ছিল না।
মেয়র পপোভ আরো জানিয়েছেন, তার সরকারের এ নিষেধাজ্ঞা অগ্রাহ্যকারীদের জন্য শাস্তি হিসেবে জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞার পক্ষ সমর্থন করে তিনি আরো বলেন, ‘পুলিশি তদন্তের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেননা পুরো মুখ ঢেকে রাখলে তাদের সনাক্ত করতে পুলিশের সময় লাগে।’#

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Malinda
0
0
You can always tell an expert! Thanks for cogntibutinr.
captcha