IQNA

20:09 - May 02, 2016
সংবাদ: 2600702

পেশোয়ার মসজিদে গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসীরা পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মসজিদরে ভিতরে গ্রেনেড নিক্ষেপ করেছে। অজ্ঞাত পরিচয়ের এক সন্ত্রাসীর এ হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পেশোয়ার মসজিদে গ্রেনেড নিক্ষেপ


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সংবাদ সংস্থা ঘোষণা করেছে: অজ্ঞাত পরিচয়ের এক


বাইরে থেকে মসজিদের ভিতরে গ্রেনেড নিক্ষেপ করেছে। এ হামলার ফলে ১৮ জন আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।

পেশোয়ার 'টাহিকাল' এলাকায় অজ্ঞাত পরিচয়ের এই সন্ত্রাসী চলতি মোটরসাইকেল থেকে মসজিদের ভিতরে বোমা নিক্ষেপ করে করে পালিয়ে যায়।

গতকাল ১ম মে রাতে এশার নামাজের পর এ ঘটনা ঘটে। নামাজের শেষে উপস্থিত মুসল্লি ধর্মীয় বক্তৃতা শ্রবণ করছিল। ঠিক সে সময়ই এ ঘটনা ঘটে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থালে উপস্থিত হয়ে ঘাতকে গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ করেন।

Iqna


captcha