IQNA

22:16 - May 15, 2016
সংবাদ: 2600781

সৌদি দূতাবাস দায়েশের ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: বার্লিনে অবস্থিত সৌদি দূতাবাস ভবনের গায়ে প্রজেক্টরের মাধ্যমে দায়েশের পতাকাসহ ‘দায়েশের ব্যাংক’ বাক্য লেখা একটি ছবি প্রদর্শিত হয়েছে।

সৌদি দূতাবাস দায়েশের ব্যাংক

Berlin.icro এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : গত বৃহস্পতিবার (১৩ মে) বার্লিনের স্থানীয় সময় রাত ১০টার দিকে কিছুক্ষণের জন্য দায়েশের পাতাকাসহ ‘দায়েশের ব্যাংক’ লেখা একটি ছবি প্রজেক্টরের মাধ্যমে বার্লিনে অবস্থিত সৌদি দূতাবাস ভবনের গায়ে প্রদর্শিত হয়েছে।

পিক্সেল হেলপার নামক একটি গ্রুপ দায়েশের প্রতি আলে সৌদের সহযোগিতার এভাবে প্রতিবাদ জানিয়েছে। এ গ্রুপটি অলিভার বিনকোস্কি নামক এক ব্যক্তি দ্বারা পরিচালিত হয়।

দায়েশকে সৌদি সরকার যে আর্থিক সহযোগিতা দেয় তার প্রতিবাদে এ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া ‘ব্লগ লেখার কারণে ১০ বছর জেল ও এক হাজার ঘা চাবুক’, ‘রায়েফের মুক্তি চাই’ ইত্যাদি শ্লোগানও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#3498198

captcha