IQNA

17:27 - May 21, 2016
সংবাদ: 2600825

আমেরিকার স্কুলে হিজাব দিবস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি হাইস্কুলের মুসলিম ছাত্রীরা হিজাব দিবস পালনের মাধ্যমে সহপাঠীদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক পরিচিতি প্রদানে সহায়তা করেছে।

আমেরিকার স্কুলে হিজাব দিবস

Valpo life ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ‘ধর্ম বিচিত্রতা সত্ত্বেও সামাজিক সংহতি’ শীর্ষক ক্লাবের প্রধান ‘লিন্ডজি ওয়ালশ’ সম্প্রতি খ্রিষ্টান ঐ স্কুলে  ধর্ম বিচিত্রতার কারণে ছাত্রীদের মাঝে পরস্পরের প্রতি সম্মান ও সহনশীলতার অভাব পরিলক্ষিত ছিল।

এরই ভিত্তিতে সারা স্কুলের মুসলিম ছাত্র ইউনিয়নের প্রধান সারা কুওয়ামলার সাথে  যৌথভাবে হিজাব দিবস পালনের সিদ্ধান্ত নেই।

ওয়ালশ বলেন: হিজাব দিবস হচ্ছে, অপরের জীবন-যাপন পদ্ধতিকে দেখে এমন একটি ক্ষেত্র প্রস্তুত করা, যাতে পরস্পরের মাঝে সম্প্রীতি সৃষ্টি হয় এবং শিক্ষার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরী হয়।

তিনি বলেন: সম্প্রতি মুসলমানদের সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা কানে আসছে। আমি মনে করলাম নেতিবাচক এ সব কথার বিরুদ্ধে একটি পদক্ষেপ নেয়া দরকার।

তিনি বলেন: আমাকে গীর্জাতে এ শিক্ষা দেয়া হয়েছে যে, মহান আল্লাহ্ সকলকে ভালবাসেন এবং আমিও যেন সবাইকে ভালবাসী।

তার সংযোজন : হয়তবা অনেকের সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে, সে নিরাপদ এটি পরিবেশের মাঝে থাকার অধিকার রাখে না।

ওয়ালশ বলেন: একটি সুন্দর প্রচলিত প্রবাদ রয়েছে, ‘ভালকাজ করা’ এবং ‘দয়াশীল হওয়া’ এ দু’টির মাঝে দয়াশীল হওয়াকে বেছে নিন।

উল্লেখ্য, হিজাব দিবসে, ছাত্রীরা হিজাব পরার সাথে সাথে ইসলামি বিভিন্ন আকিদা সম্পর্কেও পরিচিতি লাভ করেন।#3499807


captcha