IQNA

23:44 - May 22, 2016
সংবাদ: 2600830

নামাজের সময়সূচী পরিবর্তন করল দায়েশ!

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নেয়নাওয়া প্রদেশের এক স্থানীয় উৎস জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পাঁচ ওয়াক্ত নামাজের সময় পরিবর্তন করেছে!

নামাজের সময়সূচী পরিবর্তন করল দায়েশ!


বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস জানিয়েছে, ইরাক সরকার পূর্বে পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করেছে। আর এই অজুহাতে দায়েশ তাদের দখলকৃত অঞ্চলসমূহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় পরিবর্তন করেছে।
এছাড়াও দায়েশ তাদের দখলকৃত অঞ্চল সমূহের মসজিদগুলোয় নিজেদের নির্ধারিত সময়ে আযান প্রদান ও নামাজ আদায় করতে বাধ্য করছে।
এই উৎস আরও ঘোষণা করেছে: যদি কেউ দায়েশের এই আদেশ মেনে না চলে তাহলে তাকে বেত্রাঘাত করা হবে বলে হুমকি দিয়েছে।
দায়েশের নির্ধারিত সময় অনুযায়ী, ইরাকের নামাজের প্রকৃত সময়ের চেয়ে ১৫ মিনিট পূর্বে ঘোষণা করেছে।
iqna


captcha