IQNA

জর্জিয়ায় আযান প্রচার নিষিদ্ধ

16:08 - June 16, 2016
সংবাদ: 2601007
আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার ইসলাম বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছেন, জর্জিয়াতে আযান প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

Maide.az এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জর্জিয়ার ইসলাম বিষয়ক সংস্থার প্রধান শেইখ আমিন ইগিদোভ, আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে বলেছেন: আযান প্রচারের কারণে সাধারণ জনগণ কষ্টের শিকার হয় তাই আমাদেরকে শুধুমাত্র মসজিদ অভ্যন্তরে আযান প্রচার করতে বলেছে জর্জিয়া কর্তৃপক্ষ।

তিনি বলেন: আমি সিদ্ধান্তের সাথে একমত নই। কারণ খ্রিষ্টানরা স্বাধীনভাবে তাদের গীর্জার ঘন্টা বাজায়। অতএব, মুসলমানদের আযান প্রচারের অধিকার কেড়ে নেয়া সঠিক নয়।

জর্জিয়ায় তাকফিরিদের তৎপরতার প্রতি ইঙ্গিত করে তার সংযোজন: যারা দায়েশে যোগ দেয় তাদের অধিকাংশই ওয়াহাবি চিন্তা-চেতনার অনুসরণ করে থাকে। আমাদের উচিত জর্জিয়াতে তাকফিরি ও ওয়াহাবি মতবাদের প্রসার রোধ করা।#3507585


captcha